Browsing archives for 'Bangla'

মেঘদূত

Bangla 18 April 2009 | 1 Comment

শুকনো দুপুর, আকাশ কোণে
গুচ্ছ কিছু শুভ্র ফুল
এদিক ওদিক রঙের ছোঁয়া
আমার মনে মলিন ধুল্।

ঘুলঘুলিতে দুষ্টু চড়াই
কিচির মিচির থামছে না
অলস হাওয়ায় গহীন মনের
বিষাদ-জ্বর ও নামছে না।

হঠাৎ কখন ইচ্ছাসুখে
মেঘবলয়ে বৃষ্টিপাত
রঙধনুকে সাক্ষী রেখে
দু:খগুলো কুপোকাত!

Tagged in , , ,

বঙ্গাব্দ ১৪১৬

Bangla 13 April 2009 | 2 Comments

চৈত্র মাসের তপ্ত ভাঁপে
পুরলো প্রহর, বর্ষ এলো
কাল বোশেখী-র নুতন সূরুয
হুল্লুরী বা’য় হর্ষ এলো।

বর্ষ নবীন করবো বরণ
পান্তাভাত আর ইলিশ ভাঁজা
ইলশে গুড়ি বৃষ্টি নামুক
রৌদ্র গরম তনু ঝাঁঝা

হলদে শাড়ি আলতা রাঙা
বাঙালি আজ সাঁজ পড়েছে,
ঢাকে ঢোলে কোরাস গীতি
আজকে টনক যাক নড়েছে!

Tagged in , , ,

শঙ্খচিল

Bangla 29 March 2009 | 1 Comment

মনের কোণে হুতাশ আমার
থাকুক, স্বীকার করবো না
দু-ফোঁটা জল গড়িয়ে পড়ুক
ব্যথায় আমি মরবো না।

ভোরের কিরণ দুর্বা ঘাসে
শিশির ফোঁটা, ভ্রান্তি কই
চাঁদনী রাতে শতেক জোনাক
জ্বলুক, আমার ক্লান্তি কই

লগন এলে সারস নীড়ে
ফিরুক, আমার নেই মানা
শঙ্খচিলের সঙ্গী আমি
একলা চলি নেই ডাঙা।

Tagged in , , , ,

বৃষ্টিবিন্দু

Bangla 29 March 2009 | 3 Comments

বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
মেঘের ফাঁকে বজ্রপাত
তোমার পায়ে আলতা নূপূর
করলে আমার মনটি মাৎ!

মনের খেয়াল বেখেয়ালী
উথাল পাথাল ছত্রাকার
আকাশ জোড়া মেঘের মতো
শতেক হাজার রঙ-বাহার!

রঙতামাশা বলুক লোকে
তুমি আমার অষ্টাশ্রম
বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
হায়রে এ-কি ভ্রান্তি-ভ্রম!

Tagged in , , ,

কুহুডাক

Bangla 23 February 2009 | 2 Comments

কাজল চোখে রৌদ্র নরম
ছন্ন মতি ভীষণ রকম
ঈশান কোণে কুহক কোকিল
মন ভুলালি ময়ূরী তুই!

নতজানু মদির মনন
অনুরাগী পাতাল গগন
স্বেচ্ছামরণ স্বীকার করি,
ফাল্গুনী আয় স্বর্গটা ছুঁই!

Tagged in , ,

বেসুরে সুর

Bangla 22 February 2009 | 0 Comments

পুরনো সেই দিনের কথা
পুরনো সুখ-দু:খ-ব্যথা
স্বপন জুড়ে আসলো ফিরে
স্মৃতির ফিঁকে মলিন ধুলো
হাসলো আবার কষ্টগুলো
নতুন দিনের সুখের ভিড়ে।

একুশ, ১৪১৫

Bangla 21 February 2009 | 2 Comments

খেয়ালী গোধূলী রক্তজমাট সন্ধ্যা
একুশ তুমি শুভ্র রজনীগন্ধা

white-tuberose

Tagged in ,

ফাল্গুন, ১৪১৫

Bangla 13 February 2009 | 1 Comment

বাসন্তী এসো মেঘে মেঘে, তুলট আবেগ ফুসমন্তর
এসো মধুকরী ফাল্গুনী এসো, এসো মনচোর

Tagged in ,

Meghdut – Let’s Face It!

Bangla, Wordpress 17 July 2008 | 2 Comments

Localization and translation of Meghdut was paused, let’s face it, due to lack of translator. Off course we not forget all those contribution and thanks a trillion to who worked hard and spent hundreds of hours to translate wordpress strings to Bangla.

And yes, we’re almost there, very few left, from a dedicated point of view.

It’s time for warm up, say ‘Dude, Meghdut rocks, let’s play!’ Jocking ;D

Ok, before we jump to sky, we are laying down the plan, both for localization of wordpress and a community powered by wordpress mu. Stay tuned. Thanks.

Tagged in , , ,

Loreum Ipsum Effects! So funny…

Bangla, Internet, Web Service 9 July 2008 | 0 Comments

… “Summarizing, then, we assume that the fundamental error of regarding functional notions as categorial is necessary to impose an interpretation on the extended c-command discussed in connection with (34). We will bring evidence in favor of the following thesis: a descriptively adequate grammar is not quite equivalent to the levels of acceptability from fairly high (eg (99a)) to virtual gibberish (eg (98d)).”

Got what that means? …before you jumped and start brainstorming, wait a minute. Visit here, watch out and follow this

In short, for those lazy one: The Chomskybot is a program that generates paragraphs which appear similar to those in the corpus of Noam Chomsky’s linguistic works, but are humorously devoid of any meaning, by combining at random phrases taken from Chomsky’s actual works. The Chomskybot is derived from another program called Foggy, which originally generated “fake” managerese —i.e., the language of business management. The phrases from Chomsky were originally collected by John F. Sowa, the program was redesigned by Anthony Aristar and John Lawler, and the Perl version was written by Kevin McGowan.

An example of the Chomskybot’s output was given above ;)

You know ABUSE always a bad word, mistakenly I put that text on some forum, the effect was so funny that I could not resist me to not to post here, check bellow:

..”আর, ওমর ওসমান, ইংলিশ এ কাশতে হলেও মনে হয় ভালই কাশতে পারব। বজ্গজাত ইংরেজ না হতে পারলেও আশা করি আপনাদের অনেকের মতই, Subject-Verb Agreement বুঝে Sentence বানাতে অন্তত ভুল করব না।

দাদাভাই আপনার উদ্ধৃত অংশটুকু “ল্যআটিভ” ইংরেজী না, বরং খুব গভীর বা উচ্চমার্গীয় পর্যায়ে ব্যবহৃত বাক্যাংশ। সাধারণত এসব ব্যবহার হয় আইন বিষয়ক কাগজে বা গবেষণা পত্রের ভেতরে। ঠিক যেমন নিচের বাংলাটুকু প্রাচীন বাংলা কবির রচনায় পাওয়া যায়:

কা তরুবরো , পন্চবি ডালো
চন্চলো চিত্র , পৈঠা বিকালো!

অথবা, ধরুন,

টালোত মোর ঘর নাহি পরবেশী
হাড়িতো ভাত নাহি নিতি আবেশী

(উচ্চারণ বুঝাতে বানানের পরিবর্তন করা হয়েছে। অনেক আগে পড়া পদদ্বয়ের বানান মনে নেই) ….”

All these happened due to misunderstanding and I’d hope that all of you would just take it as fun, and laughing out loud