Bangla
29 March 2009 | 1 Comment
মনের কোণে হুতাশ আমার
থাকুক, স্বীকার করবো না
দু-ফোঁটা জল গড়িয়ে পড়ুক
ব্যথায় আমি মরবো না।
ভোরের কিরণ দুর্বা ঘাসে
শিশির ফোঁটা, ভ্রান্তি কই
চাঁদনী রাতে শতেক জোনাক
জ্বলুক, আমার ক্লান্তি কই
লগন এলে সারস নীড়ে
ফিরুক, আমার নেই মানা
শঙ্খচিলের সঙ্গী আমি
একলা চলি নেই ডাঙা।
Tagged in কাব্য, চিল, বাংলা, শঙ্খ, শঙ্খচিল
Bangla
23 February 2009 | 2 Comments
কাজল চোখে রৌদ্র নরম
ছন্ন মতি ভীষণ রকম
ঈশান কোণে কুহক কোকিল
মন ভুলালি ময়ূরী তুই!
নতজানু মদির মনন
অনুরাগী পাতাল গগন
স্বেচ্ছামরণ স্বীকার করি,
ফাল্গুনী আয় স্বর্গটা ছুঁই!
Tagged in কাব্য, কুহুডাক, বসন্ত