Bangla
18 April 2009 | 1 Comment
শুকনো দুপুর, আকাশ কোণে
গুচ্ছ কিছু শুভ্র ফুল
এদিক ওদিক রঙের ছোঁয়া
আমার মনে মলিন ধুল্।
ঘুলঘুলিতে দুষ্টু চড়াই
কিচির মিচির থামছে না
অলস হাওয়ায় গহীন মনের
বিষাদ-জ্বর ও নামছে না।
হঠাৎ কখন ইচ্ছাসুখে
মেঘবলয়ে বৃষ্টিপাত
রঙধনুকে সাক্ষী রেখে
দু:খগুলো কুপোকাত!
Tagged in কবিতা, বাংলা, বৃষ্টি, মেঘদূত
Bangla
13 April 2009 | 2 Comments
চৈত্র মাসের তপ্ত ভাঁপে
পুরলো প্রহর, বর্ষ এলো
কাল বোশেখী-র নুতন সূরুয
হুল্লুরী বা’য় হর্ষ এলো।
বর্ষ নবীন করবো বরণ
পান্তাভাত আর ইলিশ ভাঁজা
ইলশে গুড়ি বৃষ্টি নামুক
রৌদ্র গরম তনু ঝাঁঝা
হলদে শাড়ি আলতা রাঙা
বাঙালি আজ সাঁজ পড়েছে,
ঢাকে ঢোলে কোরাস গীতি
আজকে টনক যাক নড়েছে!
Tagged in কবিতা, বঙ্গাব্দ, বাংলা, বৈশাখ