Browsing archives for 2009

আগডুম বাগডুম

The-Savvy 19 October 2009 | 0 Comments

শান্তি প্রিয় মানুষ গুলো
কাজের কাজী কে শুনেছে?
সুখী মানুষ সন্ধ্যা সকাল
সুখের শুধু কাল গুণেছে।

Tagged in ,

মেঘদূত

Bangla 18 April 2009 | 1 Comment

শুকনো দুপুর, আকাশ কোণে
গুচ্ছ কিছু শুভ্র ফুল
এদিক ওদিক রঙের ছোঁয়া
আমার মনে মলিন ধুল্।

ঘুলঘুলিতে দুষ্টু চড়াই
কিচির মিচির থামছে না
অলস হাওয়ায় গহীন মনের
বিষাদ-জ্বর ও নামছে না।

হঠাৎ কখন ইচ্ছাসুখে
মেঘবলয়ে বৃষ্টিপাত
রঙধনুকে সাক্ষী রেখে
দু:খগুলো কুপোকাত!

Tagged in , , ,

বঙ্গাব্দ ১৪১৬

Bangla 13 April 2009 | 2 Comments

চৈত্র মাসের তপ্ত ভাঁপে
পুরলো প্রহর, বর্ষ এলো
কাল বোশেখী-র নুতন সূরুয
হুল্লুরী বা’য় হর্ষ এলো।

বর্ষ নবীন করবো বরণ
পান্তাভাত আর ইলিশ ভাঁজা
ইলশে গুড়ি বৃষ্টি নামুক
রৌদ্র গরম তনু ঝাঁঝা

হলদে শাড়ি আলতা রাঙা
বাঙালি আজ সাঁজ পড়েছে,
ঢাকে ঢোলে কোরাস গীতি
আজকে টনক যাক নড়েছে!

Tagged in , , ,

শঙ্খচিল

Bangla 29 March 2009 | 1 Comment

মনের কোণে হুতাশ আমার
থাকুক, স্বীকার করবো না
দু-ফোঁটা জল গড়িয়ে পড়ুক
ব্যথায় আমি মরবো না।

ভোরের কিরণ দুর্বা ঘাসে
শিশির ফোঁটা, ভ্রান্তি কই
চাঁদনী রাতে শতেক জোনাক
জ্বলুক, আমার ক্লান্তি কই

লগন এলে সারস নীড়ে
ফিরুক, আমার নেই মানা
শঙ্খচিলের সঙ্গী আমি
একলা চলি নেই ডাঙা।

Tagged in , , , ,

বৃষ্টিবিন্দু

Bangla 29 March 2009 | 3 Comments

বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
মেঘের ফাঁকে বজ্রপাত
তোমার পায়ে আলতা নূপূর
করলে আমার মনটি মাৎ!

মনের খেয়াল বেখেয়ালী
উথাল পাথাল ছত্রাকার
আকাশ জোড়া মেঘের মতো
শতেক হাজার রঙ-বাহার!

রঙতামাশা বলুক লোকে
তুমি আমার অষ্টাশ্রম
বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
হায়রে এ-কি ভ্রান্তি-ভ্রম!

Tagged in , , ,

কুহুডাক

Bangla 23 February 2009 | 2 Comments

কাজল চোখে রৌদ্র নরম
ছন্ন মতি ভীষণ রকম
ঈশান কোণে কুহক কোকিল
মন ভুলালি ময়ূরী তুই!

নতজানু মদির মনন
অনুরাগী পাতাল গগন
স্বেচ্ছামরণ স্বীকার করি,
ফাল্গুনী আয় স্বর্গটা ছুঁই!

Tagged in , ,

বেসুরে সুর

Bangla 22 February 2009 | 0 Comments

পুরনো সেই দিনের কথা
পুরনো সুখ-দু:খ-ব্যথা
স্বপন জুড়ে আসলো ফিরে
স্মৃতির ফিঁকে মলিন ধুলো
হাসলো আবার কষ্টগুলো
নতুন দিনের সুখের ভিড়ে।

একুশ, ১৪১৫

Bangla 21 February 2009 | 2 Comments

খেয়ালী গোধূলী রক্তজমাট সন্ধ্যা
একুশ তুমি শুভ্র রজনীগন্ধা

white-tuberose

Tagged in ,

ফাল্গুন, ১৪১৫

Bangla 13 February 2009 | 1 Comment

বাসন্তী এসো মেঘে মেঘে, তুলট আবেগ ফুসমন্তর
এসো মধুকরী ফাল্গুনী এসো, এসো মনচোর

Tagged in ,