Browsing archives for 2006

আগামী দিনলিপি

The-Savvy 18 August 2006 | 2 Comments

বাচ্চাদের একটা বই করেছিলাম (সহজপাঠ : বাংলা শিক্ষা) সঙ্গে ভিসিডি…কাটতি মোটামুটি, আগামী ২৪ থেকে ৩০ তারিখ ছোটদের জন্য একটা মেলা হচ্ছে বসুন্ধরা সিটিতে (Children Fair)…অংশ নিচ্ছি…সহজপাঠ : ইংলিশ টার কাজ করছি…মেলায় প্রকাশ করবো…

বিসিএস কম্পিউটার শো, ২০০৬ হবে সেপ্টেম্বরের ১৪ থেকে ২০ তারিখ (বা দ্বিতীয় সপ্তাহের যে কোনদিন থেকে ছয়দিন)…অংশ নিচ্ছি…বেসিস-এর সফট এক্সপো, ২০০৬ হবে নভেম্বরের ২১ থেকে ২৫ তারিখ, ওটাতেও বোধহয় অংশ নিচ্ছি…

এসএসসির পূর্ণাঙ্গ সিলেবাসের নৈর্ব্যক্তিক নিয়ে তিনটা টাইটেল সিডি তৈরি করছি (বিজ্ঞান, বাণিজ্য আর মানবিক)…ডাটা থাকছে প্রায় ৬০-৬৫ হাজার…এমসিকিউ ইঞ্জিন তৈরি হয়েছে অনেক আগেই…বিসিএস কম্পিউটার শো, ২০০৬ তে প্রকাশ করবো…আশা করছি ভালো সাড়া পাবো, আমার মতে প্রডাক্টটা খুবই কার্যকরি এবং ভালো হচ্ছে! আমাদের শিক্ষাক্ষেত্রের একটা ঘাটতিও পূরণ করবে…আমরা কম্পিউটার ব্যবহার করি অথচ সেটা পড়ালেখার কাজে নয়, অন্য ক্ষেত্রে, দুঃখজনক…

সব মিলিয়ে টানা সিডিউল…কিন্তু ঠিকঠিক মতো চললে…দেখা যাক, আমি আর সমস্যা ওতপ্রোতভাবে জড়িত থাকে তো! তবে হাল তো ধরে আছি…

আমি দুঃখিত যে মেঘদূত-এর কাজটা ধরতে পারছি না..অথচ খুব অল্পই বাকি আছে…তবে আশা রাখি ফাঁকেফোকে করে ফেলবো…দুঃখ একটাই এখনো রিলিজ করা গেল না :(

স্বাগতম

Bangla 31 July 2006 | 0 Comments

আপনাদের সবাইকে স্বাগতম!

বাংলা কম্পিউটিং, সাহিত্য, ছড়া এবং অন্যান্য বিষয় নিয়ে লেখার ইচ্ছা থেকেই এই ব্লগ! নিয়মিত হয়তো সম্ভব হবে না, কিন্তু আশারাখি লেখা হবে প্রায়ই।