আগামী দিনলিপি
বাচ্চাদের একটা বই করেছিলাম (সহজপাঠ : বাংলা শিক্ষা) সঙ্গে ভিসিডি…কাটতি মোটামুটি, আগামী ২৪ থেকে ৩০ তারিখ ছোটদের জন্য একটা মেলা হচ্ছে বসুন্ধরা সিটিতে (Children Fair)…অংশ নিচ্ছি…সহজপাঠ : ইংলিশ টার কাজ করছি…মেলায় প্রকাশ করবো…
বিসিএস কম্পিউটার শো, ২০০৬ হবে সেপ্টেম্বরের ১৪ থেকে ২০ তারিখ (বা দ্বিতীয় সপ্তাহের যে কোনদিন থেকে ছয়দিন)…অংশ নিচ্ছি…বেসিস-এর সফট এক্সপো, ২০০৬ হবে নভেম্বরের ২১ থেকে ২৫ তারিখ, ওটাতেও বোধহয় অংশ নিচ্ছি…
এসএসসির পূর্ণাঙ্গ সিলেবাসের নৈর্ব্যক্তিক নিয়ে তিনটা টাইটেল সিডি তৈরি করছি (বিজ্ঞান, বাণিজ্য আর মানবিক)…ডাটা থাকছে প্রায় ৬০-৬৫ হাজার…এমসিকিউ ইঞ্জিন তৈরি হয়েছে অনেক আগেই…বিসিএস কম্পিউটার শো, ২০০৬ তে প্রকাশ করবো…আশা করছি ভালো সাড়া পাবো, আমার মতে প্রডাক্টটা খুবই কার্যকরি এবং ভালো হচ্ছে! আমাদের শিক্ষাক্ষেত্রের একটা ঘাটতিও পূরণ করবে…আমরা কম্পিউটার ব্যবহার করি অথচ সেটা পড়ালেখার কাজে নয়, অন্য ক্ষেত্রে, দুঃখজনক…
সব মিলিয়ে টানা সিডিউল…কিন্তু ঠিকঠিক মতো চললে…দেখা যাক, আমি আর সমস্যা ওতপ্রোতভাবে জড়িত থাকে তো! তবে হাল তো ধরে আছি…
আমি দুঃখিত যে মেঘদূত-এর কাজটা ধরতে পারছি না..অথচ খুব অল্পই বাকি আছে…তবে আশা রাখি ফাঁকেফোকে করে ফেলবো…দুঃখ একটাই এখনো রিলিজ করা গেল না
21/08/2006 at 8:08 pm
মেলা শুরু হওয়ার আগে কি রিলিজ পাবে ? মানে বলতে চাইছিলাম যে এটা কি মেলঅয় প্রদর্শিত হবে কি না?
23/08/2006 at 8:14 pm
আপনি নিশ্চয়ই মেঘদূতের কথা বলছেন…সেটাই ইচ্ছে, খুব চেষ্টা করবো যেন মেলা শুরু হওয়ার আগেই শেষ করা যায়। প্রচুর কাজ জমেছে, সবই জরুরী…
ভাই, একটু হাত লাগান না…প্রতিদিন আধ-ঘন্টা বা সপ্তাহে ৪-৫ ঘন্টা দিতে পারলেই শেষ হয়ে যাবে।
আপনার সময়-সুযোগ থাকলে, ভ্যালিডেটর হতে চাইলে আমাকে একটা ইমেইল করুন।