বাংলা ফন্ট প্রজেক্ট

The-Savvy 29 August 2006 | 4 Comments

মাঝে অনেক দিন বাংলা ফন্ট প্রজেক্ট নিয়ে কিছু করা সম্ভব হয়নি। আমাদের লোগোটা (বাঙালীয়ানা) যার হাতে করা সেই শাহীন ভাই বললেন, কোমর বেঁধে লাগবেন…তারপর ব্যস্ত হয়ে গেলেন…বেচারা…উনি আবার দম ফেলার সময় পেলে, ওনাকে নিয়ে বসা হবে…

মাঝে, আরও কয়েকজনকে উদ্বুদ্ধ করলাম, উৎসাহী সবাই…কিন্তু কাজের কাজ তো আর হয় না! বাংলা ভাইয়ের পরীক্ষা গেল, আমার তো সব-সময়ই ‘উড়নচন্ডী ব্যস্ততা’!!

তবে, ‘বিবর্তন কনভার্টার’-এর কাজ নিয়ে প্রোগ্রাম করে, গতকাল হঠাৎ করে ফন্ট নিয়ে কাজ শুরু হলো…’আকাশ’ নামে ফন্ট-টাকে ‘সাইজ’ করা দিয়ে…যদিও আমি বলেছিলাম ‘বাংলা’ ফন্টটা প্রথমে দলাই-মলাই করা হোক…

‘আকাশ’ — এই বাংলা ফন্ট আমি এককালে সবসময় ব্যবহার করতাম, এখন করি ‘লিখন’…’আকাশ’-টাকে কে বা কাহারা মাঝে আপডেটের নামে অকেজো করে দিয়েছিলো…যাহোক, গত সারাটা রাত টানা খাঁটা-খাঁটুনির পর আকাশ মশায়ের নব-জন্ম হয়েছে…যৌবনদীপ্ত করে ক’দিনের মধ্যেই জনতার কাছাকাছি পৌঁছে দেয়া যাবে…

যদিও, ‘আকাশ’ ফন্ট-টাকে ঘষা-মাজার পরিমাণ অনেক অনেক বাড়াতে হবে, এর অনেক গ্লিফই কাঁচা কাজ…পাঁকা করা প্রয়োজন, যা করার আশা আমরা পোষণ করি, রয়ে-সয়ে সবই করার ইচ্ছেটা আমাদের আছে।

শেষ সুখবর এই — আমাদের ঘনিষ্ঠ একজন শেষতক এগিয়ে এসেছেন, নতুন ফন্টের কিছু নমুনা এঁকে দিয়েছেন, সেগুলি নিয়ে আগত মাসের শুরুতে পুরোদমে আমাদের ‘ফন্ট-কারখানা’-য় কাজ চলবে…

4 Responses on “বাংলা ফন্ট প্রজেক্ট”

  1. শুভ্র says:

    করে ফেলুন না।!!!!!!!!!!!!

  2. জনাব আমি আপনার ফন্ট প্রজেক্টের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষায় আছি, ঘষামাজা যাই করুন না কে আমাদের একটা ভাল ফন্ট চাই । কেননা আমরা যারা ওয়েব নিয়ে কাজ করি তাদের জন্য অন্তত একটা ………….. । দয়া করে এই কাজটি হয়তো তারাতারি করবেন প্রয়োজনে সাহায্য লাগলে করবো।

  3. bangaliana says:

    ধন্যবাদ জাফর। আমাদের ডিজাইনার মশাই ওনার চরম ব্যস্ততার মাঝেও কাজ করছেন। এখনও জানি না আর কতদিন লাগবে, তবে ভালো কিছু ফন্ট আমরা পেতে যাচ্ছি…

  4. Rashed says:

    It’s really pity that till now we have only few very good Bangla fonts (SiyamRupali, SolaimanLipi). I blame government for its lack of participation in such projects, only some Bangla loving people are doing it for the sake of nation. Thanks to you all.

Leave a Reply